অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:১১:২৬ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:১১:২৬
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ বোয়ালখালীর শাকপুরায় কুকুরের অাক্রমনে এক ঘন্টায় ৩ ছাগল হতাহত হয়েছে বলে জানা গেছে। ১৯ ডিসেম্বর স্থানীয় মিলিটারী পুলের পূর্ব পাশে ডিএন্ডসি ব্রীক ফিল্ড এলাকায় বেলা ৩ টা থেকে ৪ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা দৈনন্দিন কাজ করার সময় এঘটনা দেখতে পেয়ে একটি ছাগলকে রক্তাক্ত অাশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিলেও অন্য ২ টি হিংস্র কুকুর কামড়িয়ে মেরে ও মাংশ পেশী খেয়ে ফেলেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সময়ে ছাগল গুলো স্থানীয় মো: অাজিজুল হক প্রকাশ টুইল্লার বলে জানা গেছে। মারা যাওয়া ছাগল গুলোর অানুমানিক মূল্য ১৪/১৫ হাজার টাকা হবে বলে ধারনা করা হয়েছে। এ প্রতিবেদক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে এলাকায় অপরিচিত কুকুরের অবাধ বিচরন দেখা যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন বলেন- কুকুর মেরে ফেলার ব্যাপারে নিষেধ রয়েছে, এমতাবস্থায় কি করা যায় তা ভেবে দেখতে হবে।