প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:০০:০৬ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:০০:০৬
প্রদীপ শীল, রাউজান: রাউজানে সরকারী স্কুলে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রনালন কর্তৃক নির্বাচনের আগে সকল ভর্তি পরিক্ষা শেষ করার নিদর্শনা পেয়ে এই ভর্তি পরিক্ষা শুরু করেছে। জানা যায়, ১৯ ডিসেম্বর বুধবার রাউজানের একমাত্র সরকারী রাউজান আর. আর এসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় শুরু হওয়া পরিক্ষা শেষ হয় সকাল ১১টায়। নতুন করে সরকারী হওয়া এই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে আসন সংখ্যা ১২০টি। ১২০ আসনের বিপরীতে এ স্কুলে ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছে ৫৩৩জন শিক্ষার্থী। সকাল সাড়ে আটটার দিকে সহকারী কমিশিনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রট জোনায়েদ কবির সোহাগ প্রশ্নপত্র দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।
এসময় নয়টি ক্লাসে অনুষ্ঠিত পরিক্ষায় নয়জন সরকারী কর্মকর্তা নিয়োগ করেন তিনি। পাশাপাশি ১৫জন শিক্ষক-শিক্ষিকা নিয়োজিত ছিল পরিক্ষা কেন্দ্রে। পরিক্ষা কালিন ম্যাজিস্ট্রট এর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনা (ভূমি) জোনায়েদ কবির সোহাগ। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট শামীম হোসেন রেজা। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট শামীম হোসেন রেজা জানান, ৩০ ডিসেম্বর নির্বিাচন অনষ্ঠিত হওয়ার কারণে সরকারী নিদর্শনায় আগাম ভর্তি পরিক্ষা নিতে হয়েছে।
এছাড়া পহেলা জানুয়ারী প্রধানমন্ত্রী সকল শিক্ষার্থীর জন্য বই বিতরন করবেন। জেনায়েদ কবির সোহাগ জানান, রাউজানে এই প্রথম সরকারী কোন স্কুলে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হলো। উৎসব মুখর পরিবেশে অভিভাবকদের সহযোগিতায় সুষ্টু ভাবে পরিক্ষা শেষ হয়েছে।