প্রকাশ: ২০১৮-১২-২০ ০১:১৮:৩১ || আপডেট: ২০১৮-১২-২০ ০১:২০:১৯
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের কাঠালিয়া পাড়া এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যার দিকে স্ত্রীর দা’ এর কুপে প্রবাসী স্বামীর গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ওই এলাকার মৃত ফখরুদ্দিনের পুত্র, প্রবাসী স্বামী কাজী মো: শাহেদ (৪৫)। সে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন করে আসছে । তিনি গত ৭ ডিসেম্বর দেশে এসেছেন। ঘটনার দিন তার স্ত্রী ধারালো দা’দিয়ে তাকে কুপিয়ে মাথা,গলায় ও গালে গুরুত্বর জখম করেছে।
জানা গেছে, ঘটনার সময়ে কাজী শাহেদকে ঘুমের মধ্যে মধ্যযুগীয় কায়দায় উপুর্যপরি কুপিয়ে আঘাত করে তার স্ত্রী আন্জুমান আরা আরজু ঐ রুমের দরজা বাইরে থেকে আটকিয়ে চলে যায়। ঘরের বাহিরে চলে আসলে প্রতিবেশীদের সন্দেহ হলে, তারা রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শাহেদকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় (চমেক)হাসপাতালে ভর্তি করান।
ঘাতক আন্জুমান আরা চকরিয়া বড় ভেওলা এলাকার মৃত রশিদ মাষ্টারের কন্যা ও চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসার সহ- শিক্ষিকা। তাদের ৪ টি সন্তান রয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই লিটন চন্দ্র সিংহ জানান, স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হওয়ার বিষয়ে অবগত হয়েছি । তবে এ বিষয়ে কেউ এখনও কোন অভিযোগ করেনি। পারিবারিক কলহের কারনে এঘটনা ঘটে থাকতে পারে বলেও তিনি জানান।