নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:২০:১৪ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:২০:১৪
নূর হোসেন মামুন, কাপ্তাই : কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে গত বুধবার কাপ্তাইয়ের স্বর্ণটিলা এলাকার মৃত অাব্দুস সাত্তার ছেলে অাব্দুল হালিম (৪০) রাইংখ্যঅং মুখ এলাকায় নিখোঁজ হওয়ার পর শুক্রবার দুপুর অাড়াইটার সময় রহস্যজনকভাবে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করে কাপ্তাই নতুন বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির মাধ্যমে ময়নাতন্দন্তের জন্য রাঙামাটি কতোয়ালী থানার নিকট হস্তান্তর করেন তারা।
এব্যাপারে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টিশন কর্মকর্তা অাব্দুল মান্নান অানসারী জানান, লাঁশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি। কিন্তু সন্ধ্যা ৭টার সময় মরহুমের পরিবার ও স্থানীয়দের তোপের মুখে পরে সর্বশেষ ময়নাতন্দন্ত ছাড়াই প্রয়োজনীয় কাগজপত্রে সকলের সাক্ষর নিয়ে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করে কতোয়ালী থানা পুলিশের এসঅাই জাহাঙ্গীর অালম। এসময় তিনি জানান, মরদেহের ব্যাপারে যদি কোন সন্দেহ থেকে থাকে তাহলে ময়নাতদন্তে বিষয়টি স্পষ্ট হবে। তবে মৃত জেলে হালিমের মুখের বাম পাশে একটি ক্ষতের চিহ্ন দেখা যায় বলে স্থানীয় অনেকেই এই প্রতিনিধিকে জানিয়েছেন। এই মরদেহটিকে কেন্দ্র করে কোন রহস্য রয়েছে কি না তা জানতে চাইলে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ জানান, গত ৩দিন যাবত এই ব্যক্তিটি অজ্ঞাত।
এসময় তার উপর কি ঘটেছে তা অামরা কেউই জানিনা। যদি ময়নাতদন্ত করা হয় তাহলে বিষয়টি সু-স্পষ্ট হবে। একজন সুশিল সমাজের লোক হিসেবে অামি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাইনা। এদিকে জেলে হালিমের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় তৈরী হয়েছে নানান ধরণের চিন্তাভাবণা। কেউ বলছেন, তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। অাবার কেউ বলছেন সে পানিতে ডুবে মারা গিয়েছে। এই নিয়ে বিকেল থেকেই নতুন বাজার মাঠ প্রাঙ্গনে শতশত উৎসুক জনতার সমাগম ঘটে। তবে প্রকৃত ঘটনা কি তা হয়তো ময়নাতদন্তেই নিশ্চিত হওয়ার কথা বলছেন স্থানীয়রা। এদিকে মরহুম হালিমের বড় বোন ও ছোট ভাই জানায়, তারা ভাইকে সে স্বজ্ঞানেই ময়নাতন্দ করতে দিতে চায়না।