চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

খুন গুম,খালেদা জিয়া,সাঈদীর মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন : নাইক্ষ্যংছড়ির বিশাল জনসভায় সাচিংপ্রু জেরী

প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:৪৫:১৭ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:৪৫:১৭

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ ২১ডিসেম্বর ২০১৮ইং। পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বান্দরবান ৩০০নং আসনের ঐক্যফন্ট তথা বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজ পুত্র সাচিংপ্রু জেরী ও ধানের বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বর্তমান সরকার জেলখানায় বন্ধি করে রেখেছে। মানুষের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করেছে। বিগত পাঁচটি বছর বিএনপির অনেক নেতাকর্মীকে খুন,গুমসহ বিনা কারণে মামলা দিয়ে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন করে অনেককে পঙ্গু করে ফেলেছে।

তাছাড়া দেশ বরন্য আলেম আল্লামা দেলোওয়ার হোসেন সাঈদী সাহেবকে বিনা কারণে জেলখানায় বন্ধিসহ অমানবিক ভাবে নির্যাতন করে যাচ্ছে। তাই আগামী ৩০ডিসেম্বর খুন,গগুম,খালেদা জিয়া এবং দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সাচাংপ্রু জেরী। তিনি আরো বলেন হামলা মামলাকে উপেক্ষা করে আগামী ৩০ডিসেম্বর ভোট কেন্দ্রের গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি একটি দিনের জন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। কারণ আপনার একটি মূল্যবান ভোট খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ। এ সময় তিনি পুলিশ, বি.জি.বি. ও সেনাবাহিনীর প্রশংসা করে বলেন দেশের ১৮কোটি মানুষের পাহারাদার আপনারা। তাই সকল প্রসাশনকে নিরপেক্ষ দৃষ্টি রেখে কোন নেতাকর্মীকে অন্যায় ভাবে হয়রানী না করার জন্য অনুরোধ জানান।

শুক্রবার ২১ডিসেম্বর বিকাল ৪টার সময় বাইশারী বাজারস্থ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনসাধারণের মাঝে তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিঠক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, মনিরুল হক, সমাজ সেবক মোঃ রফিক, প্রবীণ মুরব্বী মাষ্টার, সালেহ আহমদ, ছাত্রনেতা মোঃ তৌহিদ, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কামাল উদ্দীন, মহিলা নেত্রী হামিদা চৌধুরী, ছাত্রদল নেতা বাহাদুর শাহাজাহান, ছিদ্দিকুর রহমান, জসিম উদ্দীন প্রমুখ। বিকাল ৩টার সাচিংপ্রু জেরী বাইশারীতে আগমনের খবরে হাজারো নেতাকর্মী ধানের শীষের তোড়া ও ফুলের মালা নিয়ে মিছিল সহকারে তাকে স্বাগত জানান।

এছাড়া তিনি সকালে উপজেলা দোছড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা শেষে বিকাল সাড়ে ৩টার সময় বাইশারী ইউনিয়নের চাক হেডম্যান পাড়ার চাক সম্প্রদায়ের সাথে পথসভায় যোগ দেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় চাক সম্প্রদায়ের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *