চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের মা’কে মুক্ত করুণ : পটিয়ার এনামের গণসংযোগে ইদ্রিস মিয়া

প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:৫০:২১ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:৫০:২১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ও আশিয়ায় গতকাল ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত ঐক্য ফ্রন্ট প্রার্থী এনামুল হক এনাম। এসময় তার সাথে ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চেয়ারম্যান এড. আবদুর রশিদ দৌলতী, আবদুস সালাম মিঠু, আবু তাহের, মকসুদ আলমদার, দুবাই বিএনপি সেক্রেটারী মামুনুর রশীদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ। ছনহরায় গণসংযোগকালে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, আমরা আজ দেশের ক্রান্তিকালে জাতীয় নির্বাচন করছি। আমাদের এবারের নির্বাচনে মূল লক্ষ্য হচ্ছে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে আনা। তাই যথই হুমকি-ধমকি ও বাধা দেওয়া হোক না কেন? আমাদেরকে গণতন্ত্রের মা’কে কারামুক্ত করতে ধানের শীষে ভোট দিতে হবে। ঐক্য ফ্রন্ট প্রার্থী এনামুল হক এনাম বলেন, এ নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জের নির্বাচন। যাতে সফল হওয়ার জন্য ৩০ ডিসেম্বর সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *