আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:৩৫:৪৭ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:৩৫:৪৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটি লি: কর্তৃক আয়োজিত স্বর্গীয় নবীন চন্দ্র স্মৃতি মেধা শিক্ষা বৃত্তি ২০১৮ইং কেলিশহর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শ্রেণী সমূহ ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা য় সার্বিক আয়োজন এবং সহযোগিতায় ছিলেন সমিতির পরিচালনা পর্ষদ। উক্ত পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন অরুণ কুমার মিত্র এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সাধন দাশ ও রূপন কান্তি দে। পরীক্ষার সদস্য সচিব সমিতির সম্পাদক প্রদীপ দেব ও সভাপতি অরুণ কান্তি দাশ এবং সহ-সভাপতি তাপস দে আকাশ, পরিচালকবৃন্দরা হচ্ছেন খায়ের আহম্মদ, ঋষিতোষ দে, অরুণ দে, ছোটন দে, ভূবন কুমার দে, পঙ্কজ দে, শিক্ষাবৃত্তি কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন হারান প্রসাদ বিশ্বাস, মিহির কান্তি দাশ, অন্জন দাশ, আশীষ পাঠক, উজ্জ্বল চৌধুরী, চম্পক দাশ, সুজিত কুমার মিত্র, উজ্জ্বল পান্থ, অনজন মহাজন, দোলন দাশ, অসীম চক্রবর্ত্তী।
পরীক্ষার সার্বিক উপদেশ প্রদান এবং নিয়ন্ত্রণে থাকেন হারান প্রসাদ বিশ্বাস। প্রধান পরীক্ষক হিসেবে ছিলেন মিহির কান্তি দাশ এবং মিলন কান্তি দে। আরো উপস্থিত ছিলেন কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, অভিভাবক সমাজ হিতৈষী ব্যক্তি আহমদুর রহমান, প্রাক্তন শিক্ষক বাদল চন্দ্র দে। প্রতি বছরের ন্যায় এবছরও নবীন চন্দ্র স্মৃতি বৃত্তি পরীক্ষা সুন্দর এবং সাবলীল পরিবেশে অনুষ্ঠিত হয়। রেকর্ড পত্র সংরক্ষণ করেন সমিতির ম্যানেজার নিতাই চক্রবর্ত্তী এবং সমিতির কর্মচারীবৃন্দ।