আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:০৪:০৮ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:০৪:০৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের বাহুলীতে নৌকার সমর্থনে গতকাল ব্যাপক গণসংযোগ করা হয়। এতে নেতৃত্বে ছিলেন বাহুলী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদুল আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, আর্মি নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাশ, মো. আবছার, বাদশা মিয়া প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে পটিয়ায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান। এতে বলা হয়, পটিয়ায় কর্মবীর দু’দুবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের চাকা সচল রাখতে ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে নিজ নিজ অবস্থান থেকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।