চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার সুচক্রদন্ডী ওয়ার্ডে নৌকার সমর্থনে গণসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:২২:৩২ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:২২:৩২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডী ওয়ার্ডে শুক্রবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়। এতে গণসংযোগে অংশ নেন প্যানেল মেয়র কাউন্সিলর রূপক কুমার সেন, নির্বাচন পরিচালনা কমিটির ২নং ওয়ার্ডের প্রধান সমন্বয়ক স্বপন বিশ্বাস, সঞ্জীব দাশ, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ঝন্টু কুমার দে, সাধন ভট্টাচার্য্য, হরিদপদ দে, প্রদীপ সেন গুপ্ত, দেবর্ষী চক্রবর্ত্তী, সোহেল মো. নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম ঝুনু, প্রদীপ বিশ্বাস, উত্তম ভট্টাচার্য্য, গফ্ফারুল বশর মনু, ২নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ সুমন, শফিকুল ইসলাম শফি, হাবিবুর রহমান সুমন, আনোয়ার রহমান, মো. বাবুল, যুবলীগের আবদুল মন্নান, পরাগ চৌধুরী, সুভাষ দে, স্বেচ্ছাসেবকলীগের সুব্রত দে, শিবু রাম দে, রুবেল দে, পুষ্পন চক্রবর্ত্তী, বিপুল নিউটন দে, ছাত্রলীগের জসীম, তন্ময় চক্রবর্ত্তী প্রমুখ। এতে প্রতিটি ঘরে ঘরে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকল ভোটারের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *