চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নৌকা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:৩৩:২৮ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:৩৩:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর হাইদগাঁও ৭নং ওয়ার্ড মরাখালের পূর্ব পাশের পটিয়ার নৌকার সমর্থনে গত কিছুদিন আগে একটি নৌকা বানিয়ে সাজিয়ে তুলে এলাকাবাসী। গত বৃহস্পতিবার গভীর রাতে এলাকার কিছু দুস্কৃতকারী নৌকা টি পুড়িয়ে দিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে পটিয়া উপজেলার বিভিন্ন নেতাকর্মী এবং হাইদগাঁও ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তাৎক্ষনিক একটি প্রতিবাদ সভা করে এবং ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন হাইদগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি আহম্মদ নুর, ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম জুলু, উপজেলা আওয়ামীলীগে নেতা বি এম জসীম, ,উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আবুল হাসনাত ফয়সাল, সহ-সম্পাদক কাজী আব্দুল কাদের, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, মো: শফিকুল ইসলাম মামুন, মো: নিজাম উদ্দিন, মো: শাহীন,মো: ইউসুফ, মো: নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা মো: বেলাল উদ্দিন, ইউপি সদস্য নুরুল হক, মো: ইসহাক, এছাড়া ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *