এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:০৭:০৬ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:০৭:০৬
শফিউল আলম. ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে চুরি হওয়া সিএনজি অটোরিক্সা চুরির সাথে জড়িত ৩ চোরসহ গাড়ীটি উদ্ধার করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর (শুক্রবার) ফটিকছড়ি থানা পুলিশ আসামী ও গাড়ি উদ্ধার করেন। ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই দেলোয়ার হোসেন জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নজরুল ইসলাম নামের এক সিএনজি মালিক গত ১৭ ডিসেম্বর মাইজভান্ডার দরবারে জেয়ারত করতে আসলে, ঐদিন বিকালে গাড়িটি দরবার থেকে চুরি হয়। পরে গতকাল ২০ ডিসেম্বর গাড়ির মালিক নজরুল ফটিকছড়ি থানায় একটি মামলা নং-৬(১২)১৮ইং, মামলা করেন।
উক্ত মামলার গতকাল বৃহঃস্পতিবার রাতে পেলাগাজী দীঘি ও নয়া ব্রীজ এলাকায় অফিসাস ইনচার্জ বাবুল আকতার, এসআই মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগন পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একটি চুরি হয়ে যাওয়া সিএনজি উদ্ধার করেন। এবং সিএনজি চোর মোঃ বাবুল (৪৩), রাসেল (২২)ও আবুল বশর (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।