আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:২৫:১৭ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:২৫:১৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গনসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত চট্টগ্রাম-১২ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এসময় তিনি বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। গনসংযোগকালে সামশুল হক চৌধুরীর সাথে ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা মহিলা আ’লীগের সভানেত্রী বেগম চেমন আরা তৈয়ব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ.লীগ নেতা রাশেদ মনোয়ার, ডা.তিমির বরণ চৌধুরী, বিজিইএমই সহ সভাপতি নাছির উদ্দিন, একেএম আবদুল মতিন চৌধুরী, বিজন চক্রবর্তী, নাছির আহমদ চেয়ারম্যান, সেলিম নবী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, এড. আবদুর রশিদ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, এম.এ হাশেম চেয়ারম্যান, সিরাজুল ইসলাম, এম এজাজ চৌধুরী, এড. হোসাইন রানা, ইউনিয়ন আ’লীগ সভাপতি জাকারিয়া ডালিম, সাধারণ সম্পাদক কাজী মোরশেদ, নুরুল আবছার, হাজী জাফর ইকবাল, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, মো. এমরান, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, আমিনুল ইসলাম লিটন, নাছির, ফরহাদ খান, সালাউদ্দিন সরোয়ার, আবু তৈয়ব প্রমুখ। এতে প্রধান অতিথি মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, পটিয়া শিল্প সাহিত্য ও শিক্ষা এবং সংস্কৃতিতে অগ্রসর জনপদ। স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত পটিয়াকে পেছনের দিকে নিয়ে যায়। তারা পটিয়ায় উন্নয়নের জন্য কোন কাজ করেনি। ফলে পিছিয়ে পড়া পটিয়ার উন্নয়নের ট্রেনকে এগিয়ে নিতে আমি বিগত ১০ বছর ধরে নিরলস কাজ করেছি। পটিয়ায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন আমার স্বপ্ন হচ্ছে পটিয়ার ছেলে মেয়েরা যাতে ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করতে পারে সেজন্য এবার নৌকা মার্কা বিজয়ী হলে পটিয়ায় স্বাতন্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তিনি এ উদ্যোগ বাস্তবায়নের জন্য নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, আমি পটিয়ায় উন্নয়নের ক্ষেত্রে কোন কিছুতে উত্তর-দক্ষিণ বা পূর্ব-পশ্চিম ভাগ করিনি। আজকে মহল বিশেষ আঞ্চলিকতার ধোয়া তুলে ফায়দা লুটতে চায়। তারা ও তাদের আদর্শের সরকার অতীতে বেশির ভাগ সময় ক্ষমতায় ছিল। সেসময়ে তারা কি উন্নয়ন করেছে। তা আজ ভেবে দেখার সময় এসেছে। তারা পশ্চিম পটিয়ার কথা বলে ভোট নিয়ে সেখানে কোন উন্নয়ন করেনি। অথচ বিগত ১০ বছরে পটিয়ার মধ্যে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে জিরি, কুসুমপুরা, আশিয়া ও কোলাগাঁও এবং কাশিয়াইশে। আগামীতেও তা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তিনি পশ্চিম পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব লোকমান হাকিম, আলহাজ্ব সামশুল আলম সহ অগ্রসর সকল ব্যক্তিত্বের পক্ষ থেকে তার প্রতি আকুন্ঠু সমর্থনের কথা তুলে ধরে বলেন, তারা উন্নয়নকামী বিধায় আজ নৌকাকে সমর্থন করে যাচ্ছেন। তিনি বরেন, আমি এবং এ ব্যক্তিত্বরা সবাই তৃণমূলের মানুষের উন্নয়নে ভূমিকা রেখে এসেছি। আগামীতে এ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।