চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

মহাজোটের প্রার্থীর সাথে মতবিনিময় ফটিকছড়িতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের

প্রকাশ: ২০১৮-১২-২২ ১৭:১০:২৭ || আপডেট: ২০১৮-১২-২২ ১৭:১০:২৭

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ির দুই থানাধীন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করছেন, আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। শনিবার ২২ ডিসেম্বর নাজিরহাট পৌরসভাস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলার সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব। এতে প্রধান অতিথি ছিলেন, মহোজোট মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম সোলায়মান বি.কম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারী। ফটিকছড়ি থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রতাপ রায়ের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট তরুণ কিশোর দেব, বারমাসিয়া চা বাগানের পরিচালক বাবুল বিশ্বাস, ফটিকছড়ি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরী, ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল দে, সাধারণ সম্পাদক এডভোকেট মিহির কান্তি দে, অধ্যাপক অমর বিকাশ নন্দি, ফটিকছড়ি উপজেলা গীতা শিক্ষা কমিটির সভাপতি ডা. সুব্রত চৌধুরী, ডা. বিপুল রায়, ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি রণজিৎ চৌধুরী, সুমন বণিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম ভ্যালীর সভাপতি মন্টু দে, চা শ্রমিক সংগঠক নির্মল ভট্টাচার্য প্রমূখ।

সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ কখনো স্বাধীন হতো না; এ দেশ রক্ষা করা আমার আপনার সকলের প্রয়োজন। তিনি আরো বলেন,সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার সবসময় বদ্ধ পরিকর। তাই আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *