আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:৪৭:৩৫ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:৪৭:৩৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম.এ মতিন শুক্রবার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে বলেছেন, দেশে শান্তি, সমৃদ্ধি, সুশাসন এবং ইসলামী মূল্যবোধ তথা সুন্নীয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ফ্রন্ট দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। এবার আমরা আমাদের লক্ষ্য পূরণে মোমবাতিকে বিজয় করার স্বার্থে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। যারা আল্লাহ এবং রাসূল ও অলি প্রেমি তাদের মার্কা মোমবাতি।
আমরা সব ধরণের লোভ লালসার উর্দ্ধে উঠে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যেই মোমবাতিতে ভোট চাই। তিনি আগামী ৩০ ডিসেম্বর ভয় ভীতির উর্দ্ধে উঠে মোমবাতিতে ভোট দেওয়ার আহবান জানান। গতকাল গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, জেলা নেতা আলী হোসাইন, মোরশেদ হোসেন নিজামী, উপজেলা সম্পাদক আকতার হোসেন, পৌরসভা সম্পাদক কাজী আবু বক্কর প্রমুখ।