চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে অধ্যাপক খালেদের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:১৪:২৪ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:১৪:২৪

প্রদীপ শীল, রাউজান: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক আজাদীর সম্পাদক ও রাউজানের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ। ২১ ডিসেম্বর শুক্রবার মরহুমের পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, মরহুমের পুত্র জহির উদ্দিন, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মোসলেম উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, যুগ্ন সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, দপ্তর সম্পাদক তপন দে, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি তসলিম উদ্দিন, মরহুমের কনিষ্ঠ পুত্র জোবায়ের হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, আবদুল লতিফ, মঈনুদ্দিন মোস্তফা, আবু সালেক, দীপলু দে দীপু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, মোরশেদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *