প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:১২:১৩ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:১২:১৩
প্রদীপ শীল, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) “র ৯০ তম খোশরোজ শরীফ ও মহান ১০ মাঘ ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত হয় । ২১ ডিসেম্বর শুক্রবার বিকালে রাউজান ইংলিশ স্কুলের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাষ্টার। প্রধান অতিথি ছিলেন গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ নুরুছাপা।
সংগঠনের সাধারণ সম্পাদক ইউছুপ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ নুরুল হক, সহ সভাপতি সালাউদ্দিন, মনছুর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক লোকমান হাকিম সওদাগর, সৈয়দ ইউসুফ আমিন, রাশেদ তালুকদার, নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া, সহ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদা, মোঃ নুরুন্নবী, জামাল উদ্দিন , আবু তৈয়ব মাষ্টার , জাহাঈীর আলম মাষ্টার, মাওলানা মহিম উদ্দিন, কাজী, আসলাম , সেলিম উদ্দিন, ইউছুপ খাঁন, মমতাজ উদ্দিন দৌলত, আব্দুল অদুদ, তফিকুল হোসেন, সালাউদ্দিন । পরে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।এতে দোয়া মাহফিলে মোনাজাত করেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন ।