প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ২৩:৫৩:০৬ || আপডেট: ২০১৮-১২-২২ ২৩:৫৩:০৬
প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে নৌকার মাঝি এবিএম ফজলে করিম চৌধুরীর সর্মথনে গনসংযোগ করেছে ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ২২ ডিসেম্বর দিন ব্যাপী গনসংযোগে অংশ নিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আসাদ, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিনসহ শতাদিক নেতাকর্মী। এসময় নৌকায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়। গন সংযোগ কালে নেতৃবৃন্দরা সাধারণ লোকজনকে আওয়ামীলীগ সরকার আমলে ফজলে করিম চৌধুরীর বাস্তবায়নাধীন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং নৌকায় আবার ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহবান জানান