চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান নৌকার পক্ষে সেচ্ছাসেবক লীগের গণসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২২ ১৬:২৪:১২ || আপডেট: ২০১৮-১২-২২ ১৬:২৪:১২

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেছে রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ। ২২ ডিসেম্বের শুক্রবার সেচ্ছাসেবক লীগের আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম সুমন ও যুগ্ন সম্পাদক শওকত হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী গণ সংযোগে অংশ নিয়েছে। তারা লিফলেট হাতে সদর মুন্সিরঘাটা থেকে শুরু করে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে। পরে এক পথ সভায় বক্তব্য রাখেন দলের নেতারা। বক্তরা রাউজানে উন্নয়নের পক্ষে এবিএম ফজলে করিম চৌধুরীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, ফজলে করিমই একমাত্র যোগ্য নেতা।

তার হাতদিয়ে রাউজানে প্রায় ২৭ হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ শেষ হয়েছে। নৌকা আবার বিজয়ী হলে রাউজান হবে সিঙ্গপুর। পথ সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক ইমতিয়াজ উদ্দিন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান বিল্পব, কামরুল ইসলাম বাবু, যুবলীগ নেতা জাবেদ রহিম, মিঠু চৌধুরী, আলমগীর হোসেন, টিপু সুলতান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *