আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:২৪:২২ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:২৪:২২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার উদ্যোগে নিজ বাড়ি সংলগ্ন এলাকায় একটি নতুন মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। এ মসজিদের নামকরণ করা হয়েছে মোহাম্মদীয়া গাউছিয়া সিদ্দিকীয়া পঞ্জেগানা মসজিদ। এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া। এসময় উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, মাওলানা শরীফ উল্লাহ আশেকী, মাওলানা ইউসুফ জিলানী, মাওলানা নুরুল আবছার, দিদারুল আলম সিকদার, আবু জাফর, মেম্বার নুরুল হক, এস.এম সুমন, আলী আকবর রুবেল, মো. সোহেল সিকদার প্রমুখ। এ উপলক্ষে খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত করতে হবে। তিনি তার বাড়ি সংলগ্ন ধর্মপ্রাণ মুসল্লীদের এবাদতের সুবিধার্তে এ মসজিদ নির্মাণ করেছেন বলে জানান।