চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে মৌজা করার ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণের অাশ্বাস দীপংকরের

প্রকাশ: ২০১৮-১২-২৩ ২০:২৫:৩৭ || আপডেট: ২০১৮-১২-২৩ ২০:২৫:৫২

নূর হোসেন মামুন, কাপ্তাই : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং অাসনে অাওয়ামীলীগ প্রার্থী বাবু দীপংকর তালুকদার বলেছেন, ২০১৩থেকে ২০১৮সাল পর্যন্ত রাঙামাটিতে কোন উন্নয়ন হয়নি অামি এই কথা বলবোনা। উন্নয়ন হয়েছে, তবে উন্নয়ন স্থিতিশীল ছিল। ধীরে ধীরে চলেছে। রবিবার কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য প্রদানকালে এমন কথা বলেন তিনি।

এর অাগে চিৎমরমের চাকুয়া পড়া, মুসলিম পাড়া, কাপ্তাইয়ের প্রজেক্ট, শিল্প এলাকা, কেপিএমের সিনামাহল সহ কয়েকটি এলাকায় প্রচারণা চালান তিনি। তিনি অারও বলেন, নির্বাচনে জয়লাভ করলে কাপ্তাইয়ের নতুন বাজারের নালা, ড্রেনের সমস্যা সহ কি কি সমস্যা অাছে সব অামি অবশ্যই সমাধান করে দিবো।

কই সাথে কাপ্তাইয়ের কিছু এলাকা মৌজা করার ব্যাপারে অামরা প্রক্রিয়া চালাচ্ছি। সেই প্রক্রিয়াকে অামরা অারও বেশি বেগবান করবো। যাতে করে নতুন বাজার সহ কিছু এলাকাকে অামরা মৌজা করতে পারি। এছাড়া কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদকে মডেল মসজিদে রুপান্তর করার বিষয়ে অামরা অাপনাদের সাথে একমত। অামরা প্রশাসনের সাথে কথা বলছি। দেখা যাক অামরা কি করতে পারি। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কাপ্তাই অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান অানোয়ার ইসলাম চৌধুরী বেবি, উপজেলা অা’লীগের সিনিয়র নেতা ইব্রাহিম খলীল, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন সহ অারও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *