রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৩ ২০:১৭:৩০ || আপডেট: ২০১৮-১২-২৩ ২০:১৭:৩০
রফিকুল আলম : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফটিকছড়ির কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ২৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান ৷ সভায় তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছে ৷ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন তিনি ৷
এ সময় ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কুরাইশী ( দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর রফিকুল আলম( দৈনিক আমাদের সময়,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ,ঢাকা টাইমস) , মুহাম্মদ ইউনুস মিয়া ( দৈনিক জনকণ্ঠ), আবু এখলাছ ঝিনুক,(দৈনিক কালের কণ্ঠ), ফখরুল ইসলাম, সৈয়দ মাসুদ ( দৈনিক নয়া দিগন্ত),মোরশেদ মুন্না ( দৈনিক পূর্বকোণ) , সজল চক্রবর্তী ( দৈনিক বাংলাদেশ সসময়),দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), এমরান ফরহাদ ( দৈনিক পূর্বদেশ), আহমেদ এরশাদ খোকন ( মাসিক ফটিকছড়ি),এম জুনায়েদ ( দৈনিক ভোরের দর্পন), মুহাম্মদ ফরিদ ( দৈনিক বর্তমান) প্রমুখ ৷