আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:২৮:০৬ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:২৮:০৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী গনসংযোগ করেন চট্টগ্রাম-১২ আসেন বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে যে সম্মান ফিরে পেয়েছে তা ধরে রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন এ পটিয়ায় উন্নয়ন হয়েছে। আরেকবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ দিন। এ পটিয়ার চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তিনি শনিবার উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী গনসংযোগকালে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন। দক্ষিণ জেলা আ;লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, একেএম আবদুল মতিন, বিজন চক্রবর্ত্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, আহমদ নবী, নাজিম উদ্দিন, আবু সালেহ চৌধুরী, ফৌজুল কবির কুমার, ইউনিয়ন আ’লীগ সভাপতি মৃদুল কান্তি নন্দী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, একেএম নাজিম উদ্দিন, স্বপন চৌধুরী, ইউনুছ খাঁন জসিম, ডা. পঞ্চানন চক্রবর্ত্তী, আবুল কাশেম, ইদ্রিস মেম্বার, নাছির মুন্সি, ডা. হাসান, দোলন বড়ুয়া, আলমগীর, আসরাফুল আলম শামীম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ রহিম, আজগর আলী বাহাদুর, শেখ আহমদ, জাহেদ, দেলোয়ার হোসেন খোকা, তাজুল ইসলাম, আমজাদ হোসেন, ফোরকান আকবরী, মুবিনুল ইসলাম সুমন, বোরহান উদ্দিন, মোর্শেদ মেম্বার, শহীদ, নুরুদ্দিন, কাইচার, তারেক, মুছা সোলাইমান, আমজাদ, রাজন, নূর মোহাম্মদ, মাহমুদুল হক রুমা আক্তার মেম্বার, বেবি মেম্বার আবছার প্রমুখ।