আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:২০:০২ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:২১:৩৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনামের কৈয়গ্রামস্থ নিজ বাস ভবন সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয় থেকে শুক্রবার রাত তিন টায় পুলিশ অভিযান চালিয়ে দু’টি অস্ত্র ও দু’টি কার্তুজসহ ১৫ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় গ্রেফতার হচ্ছেন মো: বাদশা (৩০), আবু তৈয়ব (২৩), দিদারুল আলম (২৮), আবদুল কুদ্দুস (৪৫), মো: শাহদাত হোসেন (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আরফাত উদ্দীন (২৮), পুত্র মো. জাহাঙ্গীর (৩২), মো: সেলিম (৩৬), রাহুল দাশ (২২), মো. রিপন (২৭), মোশারফ হোসেন রুবেল (২৬), মো. আরমান (২৮)। এব্যাপারে বিএনপির মনোনীত ঐক্য ফ্রন্ট প্রার্থী এনামুল হক এনাম বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে পুলিশ আচমকা ঢুকে নির্বাচনের কাজে নিয়োজিতদের আটক করে নিয়ে যায়। এসময় তারা কিছু নির্বাচনী সরঞ্জামও নিয়ে যায়। এছাড়াও অস্ত্র উদ্ধারের কথাও সঠিক নয়। 
আমি এব্যাপারে রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ করেছি। এদিকে মহাজোটের মনোনীত নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচন সমন্বয়কারী মোতাহেরুল ইসলাম চৌধুরী গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির প্রার্থী এনামের বাড়ী থেকে অস্ত্রসহ ১৫ জনকে গ্রেফতারের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ঐক্য ফ্রন্টের ধানের শীষ প্রার্থী এনাম পটিয়ার নির্বাচনী পরিবেশ বানছালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির চেষ্ঠা করছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নির্বাচন সমন্বয়কারী মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী বলেন, গত কয়েকদিনে হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, কোলাগাঁওয়ে আমাদের নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তদন্তপূর্বক এর বিচার দাবি করছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সফু বড়ুয়া, জাহাঙ্গীর আলম।