রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৩ ২৩:৫৯:২৬ || আপডেট: ২০১৮-১২-২৩ ২৩:৫৯:২৬
রফিকুল আলম : ফটিকছড়ি বিএনপির প্রার্থী কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার ও দলটির কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ ফয়জীর ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে রবিবার ২৩ ডিসেম্বর বিক্ষোভ মিছিল করে ধানের শীষের কর্মী-সমর্থকরা ৷ মিছিলটি উপজেলার নাজিরহাট বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি ঝংকার মোড় নামক স্থানে গেলে বিএনপির কর্মীরা গাড়ী ভাংচুর করে ও সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে।
এ সময় পুলিশ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় ৷ ফটিকছড়ি থানার এস আই দেলোয়ার হোসেন জানান, গাড়ী ভাংচুর করার ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ ৷ আটককৃতরা হলেন, ফুল মিয়া-পিতা জেবুল হোসেন, আব্দুর রহীম- পিতা অাব্দুল হালিম, জয়নাল আবেদীন-পিতা সুরত মিয়া, নজরুল ইসলাম-পিতা সামসুল অালম, তারেক হোসেন- পিতা-অামির হোসেন, রমজান আলী-পিতা শফিউল অালম, খোরশেদুল আলম- পিতা দুদু মিয়া , মোহাম্মদ হৃদয়-পিতা অালী অাকবর, আবু বক্কর জিসান- পিতা জসীম উদ্দিন ও আরিফুল রহমান-পিতা- মাহাবুবুল অালম, সোহেল রানা-পিতা অালী অাকবর। এরা নাজিরহাট পৌরসভার বাসিন্দা বলে জনা গেছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার বলেন, আজিম উল্লাহ বাহার ও দলটির কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ ফয়জীর চিকিৎসার পরে বিএনপির সমর্থিতরা মিছিল করে, মিছিল থেকে একটি গাড়ী ভাংচুর করে এ ঘটনায় ১০ বিএনপির নেতাকর্মীকে অাটক করা হয়।