রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৩ ২০:২৩:১৫ || আপডেট: ২০১৮-১২-২৩ ২০:২৩:১৫
রফিকুল আলম : একাদশ জাতীয সংসদ নির্বাচনের চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ধানের শীষের প্রার্থী মোঃ আজিম উল্লাহ বাহার সহ ঊভয় পক্ষের ১৯ জন আহত হয়েছে। এঘটনায় এক প্রার্থী অপর প্রার্থীর নেতা কর্মীদের দায়ী করছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার(২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিন ফটিকছড়ির তকিরহাটে।
এসময় আতংকে বাজারের দোকান-পাট বন্ধ হয়ে যায়।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমার,নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম বিজিবি এবং থানা পুলিশ সহ ঘটনা স্থলে গিয়ে ফিরে আসার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আহতদের সাথে কথা বলে। জানা যায়, ধানের শীষ প্রতিকের প্রার্থী গন সংযোগের পথে দুপুরে মুহাম্মদ তকিরহাটে পৌঁছলে উশৃঙ্খল ১০/১৫ জনের একদল যুবক ধানের শীষ প্রতিকের প্রার্থী ও সমর্থকদের উপর হামলা শুরু করলে প্রার্থীর সাথে থাকে অনেক নেতা কর্মী আতœরক্ষার্থে দৌড়া দৌড়ি করতে থাকে। তখন প্রার্থী আজিম উল্লাহ বাহার, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি সহতাদেও সাথে থাকা আমিন তালুকদার(৩০),মুহাম্মদ সোহেল(২১),মোর্শেদ(৩০),আহমদ রশিদ(৪৮),সাইফুল ইসলাম(২৯),আজম খান(৪২) রাসেল(৩০),এনাম হোসেন(৩৪),গিয়াস উদ্দিন(৩৩),রায়হান(১৮),মুন্না(২৫)কে ইট পাটকেল ও লাঠি দিয়ে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
বিএনপি’র প্রার্থী মোঃ আজিম উল্লাহ বাহার চিকিৎসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি সহ নেতাকর্মীরা মোহাম্মদ তরিক হাট বাজারে গণসংযোগকালে মহাজোটের প্রার্থীর কতিপয় যুবক লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। পরে মহাজোটের প্রার্থীর লোকজন তাদের নির্বাচনী ক্যাম্প নিজেরা ভাংচুর করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার খবর পেয়ে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে নাজিরহাট বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ নজিবুল বশরের মুহাম্মদ তকিরহাটে নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হলে এঘটনার সূত্রপাত হয় বলে জানান, জাফতনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি জিন্নাত আলী।
তিনি আর বলেন ধানের শীষের প্রার্থী গনসংযোগের সময় তকিরহাট বাজারের উত্তর দিকে গাড়ী হতে নেমে মিছিল সহকারে তকিরহাট বাজারের দক্ষিন প্রান্তে যাওয়া মাত্র মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ নজিবুল বশরের নির্বাচনী ক্যাম্পের সামনে ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলে ও ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুর শুরু করে। ঘটনাটি দুপুর বেলায় হবার কারনে ক্যাম্পে তেমন লোকজন ছিল না। স্থানীয়রা ও কয়েকজন কর্মী তাদের এহেন কার্যকলাপের প্রতিবাদ করলে ধানের শীষ প্রতিকের প্রার্থীর কর্মীরা মহাজোটের প্রার্থীর কর্মী (১)আলমগীর,(২)ফারুক,(৩)সাহেদুল আলম,(৪)আশরাফ,(৫)তৈয়ব ও (৬)নাসিরকে ইট ও লাঠি দিয়ে মেরে আহত করে। এসময় এলাকার মানুষ এগিয়ে আসলে তারা ছত্রভঙ্গ যায়। ধানের শীষ প্রতিকের প্রার্থী সহ তাঁর লোকজনের উপর মহাজোটের কোন নেতা কর্মী হামলা চালায়নি। তারা হামলা চালিয়েছে।
আহতদের চিকিৎসা চলছে বলে দাবী করে তিনি আরো বলেন এব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে থানার ওসি বাবুল আকতার বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।