চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে নির্বাচন বিমুখ করার চেষ্ঠা চলছে : পটিয়ায় পথসভা ও গণসংযোগকালে বিএনপির প্রার্থী এনাম

প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:১৬:২৫ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:১৬:২৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ায় ইর্ষান্বিত হয়ে সরকারি দলের পক্ষে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে আমার নেতাকর্মীদেরকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা মনে করছে একের পর এক মামলা দিলে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়বে। এর মধ্যেই তারা ভোট ছিনিয়ে নেবে। আমি জানি বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তারা মামলা-হামলাকে ভয় করে না। আগামী ৩০ ডিসেম্বর সকল ভয়ভীতির উর্দ্ধে উঠে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি উদার্ত্ত আহবান জানিয়েছেন। ২২ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলার ধলঘাট ও কেলিশহর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পথসভা ও গণসংযোগকালে বিএনপির প্রার্থী এনাম এমন অভিযোগ করেন। এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক একেএম জসিম উদ্দীন, ধলঘাট ইউপি বিএনপির সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজ্জাদ, এনআই করিম, মো. নাজিম, সেলিম জাবেদ, নুরুল আবছার, মো. মফিজ, নুরুল ইসলাম, শানু, সেলিম জাবেদ চৌধুরী, মাহমুদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন, ছাত্রদল নেতা মোরশেদ। সকাল থেকে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম গৈড়লার টেক, তেকোটা, বাগদন্ডী, নন্দেরখীল, ধলঘাট ক্যাম্প, মৈতলা, রতনপুর, ছত্তরপেটুয়া, খিল্লাপাড়া, দক্ষিণ ভূর্ষি, খানমোহনা, ডেঙ্গাপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *