চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে নৌকার প্রচারে অভিনেতা-অভিনেত্রীরা

প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:০৫:৫৮ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:০৫:৫৮

এম মাঈন উদ্দিন, মিরসরাই : মিরসরাইয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নৌকার পক্ষে গণসংযোগে এসেছেন কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। শনিবার (২২ ডিসেম্বর) খোলা ট্রাকে তারা উপজেলার বিভিন্ন স্থানে নৌকা পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সমুর নেতৃত্বে এসময় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ছিলেন শমী কায়সার, বিজরী বরকতউল্যা, মাহফুজ আহমদ, সুইটি, মীর সাব্বির। মিরসরাই উপজেলা সদরে গণসংযোগে অভিনেতা অভিনেত্রীরা বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছি। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ পেয়েছে। সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের তিন’শ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তারা বলেন, এরআগেও বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে, আমরা কখনও এভাবে ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। কিন্তু গত ১০ বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশেকে তিনি উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন, তার প্রতিদান দেয়ার সময় হয়েছে। তাই আমরা নৌকার ভোট চাইতে আমরা আপনাদের কাছে এসেছি। আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থীকে বিজয় করে সে প্রতিদান দিতে হবে। তাই এখন দেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন মানুষের সামনে তুলে ধরতে হবে এবং নৌকায় কেন আবার ভোট দেয়া প্রয়োজন তা ভোটারদের বুঝাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *