চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৮-১২-২৩ ২০:১১:৫৬ || আপডেট: ২০১৮-১২-২৩ ২০:১১:৫৬

প্রদীপ শীল, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দলইনগর শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) “র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২৩ ডিসেম্বর রোববার বিকাল ৪ টায় আব্দর জলিল সওঃ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মঞ্জুরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোঃ জাকের হোসেন মাষ্টার ।

সংগঠনের সভাপতি পারভেজ উদ্দিনের সভাপতিত্বে ও সাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী একাডেমী সদস্য মাওলানা কে এম বেলাল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সধারণ সম্পাদক মোঃ ইউছুপ আলী, নির্বাহী সদস্য নুরুল হক সওদাগর, সহ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মোঃ নুরুন্নবী, কাজী হেলাল, ইউপি সদস্য ইয়ার মাহম্মদ, আনিস উল খাঁন বাবর, সালাউদ্দিন । এতে উপস্থিত ছিলেন মীর হাবিব, মেহবুব রহমান সাইফুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে শতাধিক অসহায় দুঃস্থ পরিবার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *