চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯০তম খোশরোজ শরীফ মাহফিল অনুষ্ঠিত!

প্রকাশ: ২০১৮-১২-২৩ ২০:১০:১৯ || আপডেট: ২০১৮-১২-২৩ ২০:১০:১৯

প্রদীে শীল, রাউজান : রাউজানে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ‘র ৯০ খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী মাহফিল অনু্ষ্ঠিত হয়। ২3 ডিসেম্বর শনিবার বাদে এশা পূর্ব পাঠান পাড়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখার ২”র সদস্য মনির উদ্দিনের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাষ্টার ।

সংগঠনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বেও যুগ্ম সম্পাদক তফিকুল ফরিদ মাসুমের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন চট্রগ্রাম কাজীর দেউড়ি কাজী বাড়ীর শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখার প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক, রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান শফি, মাষ্টার জাহাঈীর আলম, জামাল উদ্দিন, মোঃ নুরুন্নবী, নাজিম উদ্দিন কালু, সেলিম উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *