প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:০৯:২৬ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:০৯:২৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান বৃহষ্পতিবার(২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার। সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম মেম্বার, প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দিন ।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষক নাছির উদ্দিন, মোতাহের হোসেন , এস এম সি সদস্য আহম্মদ নবী, জান্নাতুন নুর বাপ্পী, ফিরোজা বেগম, শিক্ষক আবু জাফর, বাবলু চৌধুরী প্রমুখ। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়া নুরুল উলুম স্কুলে মা সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার