চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সকল বিভেদ ভুলে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হোন : পটিয়ায় দেশরত্ন পরিষদের কর্মী সমাবেশে সামশুল হক

প্রকাশ: ২০১৮-১২-২৩ ০০:১১:৫৮ || আপডেট: ২০১৮-১২-২৩ ০০:১১:৫৮

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল বিভেদ-দ্বন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পটিয়ার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, গত ১০ বছরে পটিয়ায় এমন কোনো গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। মানুষই যখনই আমাকে ডেকেছে, তখনেই আমি তাঁদের ডাকে সারা দিয়েছি। আমি পুনরায় এমপি নির্বাচিত হলে পটিয়াকে একটি আধুনিক তিলোত্তমা নগরী গড়ে তুলতে কাজ করে যাবো। তিনি পটিয়া আনন্দনগর কমিউনিটি সেন্টারে উপজেলা দেশরত্ন পরিষদের আয়োজিত কর্মীসমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ও আজিজুল হক চৌধুরী মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মনোয়ার, পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, আবদুল খালেক চেয়ারম্যান, মোহাম্মদ হানিফ, এডভোকেট বদিউল আলম, ওয়াহিদুল আলম বাবুল, সাবেক কমিশনার হাসান মুরাদ, দেশরত্ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, আবু বক্কর, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আনোয়ার, সাইফুল হাসান, সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *