চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিন : চন্দনাইশে মফিজুর রহমান 

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৬:২২:৩৩ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৬:২২:৩৩

চন্দনাইশ প্রতিনিধি:

দক্ষিণ জেলা আ.লীগের সাধরাণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, নৌকা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে নৌকা। তাই আগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে। অন্যথায় জামায়াত-শিবির চক্র দেশকে অকার্যর রাষ্ট্রে পরিণত করবে এবং  গনতন্ত্র, উন্নয়ন ও সংসদীয় সরকার ব্যবস্থার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অংশগ্রহণমূলক  নির্বাচন অপরিহার্য। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। নির্বাচনের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো গণতান্ত্রিক চেতনা সম্পন্ন প্রত্যেক ব্যক্তির ভেতর নিহিত সার্বভৌমত্ববোধের পরিপূর্ণ রাজনৈতিক বিকাশ নিশ্চিত করা। বাংলাদেশ রাষ্ট্র ‘জনগণের সার্বভৌম ক্ষমতা’ জাতীয় সংসদের মাধ্যমে প্রয়োগ করে থাকে। জনগণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ নেয় তাদের নির্বাচিত গণপ্রতিনিধিদের মাধ্যমে। ২৩ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম-১৪ আসনের আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে হাশিমপুর ও চন্দনাইশ পৌর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তরুণ আ.লীগ নেতা আবদুল কৈয়ুম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, আবু তাহের চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এড. নজরুল ইসলাম, আ.ন.ম হাছান চৌধুরী, কমরুদ্দিন, আবদুর রহিমসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা-সেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *