চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে জেএসসিতে পাশের হার ৮০.০৯%, জেডিসিতে ৯৮%, এপ্লাস ৪২টি

প্রকাশ: ২০১৮-১২-২৪ ২১:০৮:৫০ || আপডেট: ২০১৮-১২-২৪ ২১:০৮:৫০

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলায় এই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৮০ দশমিক ০৯%। অন্যদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশের হার ৯৮%।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এই বছর কাপ্তাই উপজেলায় জেএসসিতে সর্বমোট ১হাজার ৪’শ ৫২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেন ১হাজার ১’শ ৬৩জন পরীক্ষার্থী। তবে এদের মধ্যে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও সাক্রাছড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। অার জিপিএ (এ প্লাস) পেয়েছেন ৪২জন শিক্ষার্থী।

অন্যদিকে কাপ্তাই উপজেলার দুইটি কেন্দ্রের জেডিসি পরীক্ষায় ১’শ ৩৪জন শিক্ষার্থী অংশ নিলে সেখানে পাশ করে ১’শ ৩২জন শিক্ষার্থী। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে জেডিসিতে কোন এ-প্লাসই অাসেনি এই বছর। যার ফলে তাদের পাশের হার দাড়ায় ৯৮%।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের নৌবাহিনী উচ্চ বিদ্যালয়ে ৩২টি, পিডিবি উচ্চ বিদ্যালয়ে ৭টি, কেপিএম উচ্চ বিদ্যালয়ে ২টি ও চিৎমরম উচ্চ বিদ্যালয়ে ১টি সহ সর্বমোট এই উপজেলায় ৪২টি জিপিএ পেয়েছেন এবছর শিক্ষার্থীরা।

তিনি অারও জানান, এই বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কাপ্তাইয়ের রাইখালী ইউপির রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় প্রচুর শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের পাশের হার মাত্র ৪৫%। অার তাদের ফলাফল খারাপ হওয়াই মূলত কাপ্তাই উপজেলার পাশের হার কমে যায়।

কাপ্তাই উপজেলায় এই বছরের ফলাফলে অসুন্ততুষ্ট হয়ে তিনি এই কর্মকর্তা অারও বলেন, গত কয়েক বছর যাবত পাহাড়িকা উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালো দিতে সক্ষম হয়নি। তবে এই বছর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের দেকবালের ফলে তাদের ফলাফল সন্তুষ্টজনক হয়েছে। তাই অামরা অাশা রাখবো, এই দু’টি বিদ্যালয়ের ন্যায় রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও ভালো ফলাফল করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *