এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৬:৫১:২০ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৬:৫১:২০
চন্দনাইশ প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য এ কথাটি প্রমাণ করতে সাতকানিয়ার খাগরিয়া নুরুমার্কেটস্থ এলাকায় হাজী এনু মিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী একটি ব্যক্তিক্রমী উদ্যেগ গ্রহণ করেছে। এখানে একটি দেওয়ালে কাপড়ের হ্যাংকার দিয়ে বেশ কিছু কাপড় ছোপড় রেখে বড় অক্ষর করে লিখে দিয়েছে ‘‘ মানুষ মানুষের জন্য” (আপনার অতিরিক্ত জিনিস এখানে রেখে যান। আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান।) এ ব্যাতিক্রমী উদ্যোগটি ২১ ডিসেম্বর সকাল থেকে চালু করার পর এখানে এলাকার শত শত মানুষ তার উদ্যোগকে স্বাগত জানায়। অনেকে বলেন, আমাদের বাড়ীতে যে সব অপ্রয়োজনীয় জিনিস বা কাপড়-ছোপড় রয়ে গেছে তা এখানে দিয়ে গেলে হয়ত অনেক গরীব ও অসহায় মানুষ এখান থেকে তার প্রয়োজনীয় কাপড় নিয়ে যেতে পারবেন। এব্যাপারে স্থানীয় এলাকাবাসী ডাঃ নরুল আলম বলেন রাহীর এ মহতি উদ্যোগ এলাকার তথা সমাজে উপকৃত হবেন এবং তার পাশাপাশি সমাজের অনেক বৃত্তবানরা সমাজ সংস্কারের কাজে এগিয়ে আসবেন। হাফেজ এয়ার মোহামম্দ বলেন, এটি একটি ব্যক্তিক্রমী উদ্যোগ যার ফলে এলাকার শীতার্ত মানুষ অসহায় মানুষের উপকার হবে।