চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে জেএসসি পরীক্ষার পাশের হার ৮১.৫২

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৫:৫২:৪৫ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৫:৫২:৪৫

বীর কন্ঠ ডেস্ক :

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম ‍শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৫২ শতাংশ।  ২০১৭ সালে পাশের হার ছিলো ৮১.১৭ শতাংশ।  সে হিসেবে এবার পাশের হার ০.৩৫ শতাংশ বেড়েছে।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী।  ২০১৭ সালে জিপিএ-৫  পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ হাজার ৩১৫ জন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন।

তিনি জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়।  এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন পরীক্ষার্থী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *