চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে ৩ প্রার্থী কারাগারে থেকে অংশ নিচ্ছেন সংসদ নির্বাচনে

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৬:৩৯:২৭ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৬:৪১:১৪

বীর কন্ঠ  ডেস্ক :

চট্টগ্রামে প্রথমবারের মতো ৩ প্রার্থী কারাগারে থেকে অংশ নিচ্ছেন একাদশ সংসদ নির্বাচনে। এদের মধ্যে দু’জন বিএনপি আর একজন জামায়াত নেতা। কারাবন্দী এসব প্রার্থীদের পক্ষে তাদের নেতাকর্মীরা প্রচারণা চালালেও প্রার্থী না থাকার অভাব বোধ করছেন তারাও। নেতাদের প্রত্যাশা প্রার্থীরা কারাগারে থাকায় ভোটারদের সহানুভুতি তাদের পক্ষে। তাই সুষ্ঠু ভোট হলে কারাগারে থেকেই জিতবেন তারা। আর আইনজীবী নেতারা বলছেন, আদালতকে প্রভাবিত করে সব মামলায় জামিন হলেও এসব প্রার্থীদের মুক্তিতে বাধা সৃষ্টি করা হচ্ছে।

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মহানগর বিএনপির সভাপতি হিসেবে ৪৪ টি মামলায় অভিযুক্ত হয়ে বেশ কয়েক মাস ধরে কারাগারে আছেন তিনি। তারা পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা।

 

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাবন্দী আসলাম চৌধুরী। বেশ কয়েকবার মনোনয়ন বাতিল ও গ্রহণের পর সর্বোচ্চ আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পান। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থীতা বৈধ ঘোষণা করতে সময়ক্ষেপন করায় ক্ষোভ জানান এই আসনের বিকল্প প্রার্থী ইসহাক কাদের চৌধুরী।

সাতকানিয়া আসন ধানের শীষের আরেক প্রার্থী জামায়াত নেতা আ. ন. ম শামসুল ইসলামও কারাগারে আছেন দীর্ঘদিন ধরে। কর্মীরা বলছেন, ভোটের মাঠে প্রার্থীর অনুপস্থিতি ঘাটতি থাকছে প্রচারণায়। কিন্তু এরপরও ভোটারদের যথেষ্ট সহানুভুতি পাচ্ছেন তারা।

নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকলেও নির্বাচনে প্রার্থী হলে জামিনে অগ্রাধিকার পান তারা। অতিতে এই নিয়ম চালু থাকলেও এবার ঘটছে উল্টোটা। এমনকি প্রার্থীতা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশও অমান্য করা হচ্ছে বলে অভিযোগ করলেন আইনজীবী সমিতির এই নেতা।

নেতাকর্মীদের দাবি কারাবন্দী প্রার্থীদের মুক্তিসহ সীতাকুণ্ড আসনের প্রার্থী নিয়ে জটিলতা নিরসন না করলে অনেকটা একতরফা নির্বাচন হবে এই আসনগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *