চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারীতে যুবলীগনেতা লোকমানের বাড়ীতে মহিলালীগের  উঠান বৈঠক

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৬:৫৭:৩৮ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৬:৫৭:৩৮

চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারীতে উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের বাড়ীর সামনে গত বৃহস্পতিবার দুপুরে এক বিশাল উঠান বৈঠক দোহাজারী মহিলালীগের সভাপতি শাহেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সহ-ধমনী মিসেস দিলরা ইসলাম চৌধুরী। শুভেচ্ছা রাখেন, যুবলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলালীগের সভাপতি লুৎফুরনেছা, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, নৌকা প্রার্থীর বোন হাছিনা মোজাফ্ফর, প্রার্থীর মেয়ে নাজিফা ইসলাম চৌধুরী, নুরজাহানসহ এলাকার শত শত মহিলা উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারীদের পুরুষের পাশাপাশি কর্মজীবি করে সমান অধিকার দিয়েছেন। তাই নারীরাও দেশের উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *