আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ০০:১২:১৬ || আপডেট: ২০১৮-১২-২৪ ০০:১২:১৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ধলঘাটে গণসংযোগকালে বলেছেন, আমরা কোন সংঘাত ও সহিংসতা চাই না সুষ্টু নির্বাচনের পরিবেশ চাই। আমি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এ নির্বাচন আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এ নির্বাচনে একেকটি ভোট বেগম জিয়াকে মুক্তির ভোট। আমি পটিয়াবাসীর কাছে বেগম জিয়াকে মুক্ত করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমার নেতাকর্মীদেরকে নির্বাচনে কাজ করার সুযোগ দিন। ধরপাকড় ও গ্রেফতার বন্ধ করুন। যদি পটিয়ার জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ৩০ ডিসেম্বর ধানের শীষকে বিজয় করে ছাড়বে। তিনি পটিয়ার ধলঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তার সাথে ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক একেএম জসিম উদ্দীন, ধলঘাট ইউপি বিএনপির সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজ্জাদ, এনআই করিম, মো. নাজিম, সেলিম জাবেদ, নুরুল আবছার, মো. মফিজ, নুরুল ইসলাম, শানু, সেলিম জাবেদ চৌধুরী, মাহমুদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন, ছাত্রদল নেতা মোরশেদ প্রমুখ।