প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ২০:৫৯:১২ || আপডেট: ২০১৮-১২-২৪ ২০:৫৯:১২
প্রদীপ শীল, রাউজান:
আমি উন্নত ও সমৃদ্ধশালী রাউজান গঠনে যে স্বপ্ন দেখিছি তার অধিকাংশ আজ বাস্তবায়ন হয়েছে। রাউজানকে নিয়ে আমার আরো অনেক স্বপ্ন আছে। আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। ২৪ ডিসেম্বর সোমবার উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনার হালদার পাড়ে নৌকা প্রতীকে এক নির্বাচনী পথসভায় চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন এলে অনেক অতিথি পাখি দেখা মিলে। এদের ব্যাপারে সর্তক থাকতে হবে। নৌকা হল স্বাধীনতার প্রতীক। নৌকা আমাদের দেশ দিয়েছে, ভাষা দিয়েছে। আপনারা সকলেই আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে সুযোগ দিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশ গঠনে গর্বিত অংশীদার হউন। শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, দৈনিক পূর্বকোণের সিনিয়র প্রতিবেদক ডেইজী মওদুদ, সাবেক পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এবিএম ফজলে করিম চৌধুরীর সুদক্ষ নেতৃত্বে রাউজান এখন দেশসেরা এক মডেল উপজেলায় পরিণত হয়েছে। এক সময়ের সন্ত্রাসের জনপদ খ্যাত রাউজান এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। রাউজানে ব্যাপক হারে শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। আগামীতে এই ধারা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।