আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ২৩:৫৮:৩৬ || আপডেট: ২০১৮-১২-২৪ ২৩:৫৮:৩৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৬৮ তম শাখা উদ্বোধন হলো পটিয়ার প্রাণকেন্দ্র উপজেলা পরিষদের সামনে আওয়ামী সুপার মার্কেটের ২য় তলায়। সোমবার (২৪ ডিসেম্বর) ব্যাংকটির উদ্বোধন উপলক্ষে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলহাজ্ব খলিলুর রহমান। ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম রহমান, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি: এর চেয়ারম্যান আহমদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিই্ও ফরমান আর চৌধুরী, নবগঠিত শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর গোফরান রানা, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিব উল্লাহ এবং জালাল আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম বাসীকে সুদ মুক্ত হালাল ব্যাংকিং ব্যবস্থায় ১৯৯৫ সালে সম্পৃক্ত করে আল আরাফাহ ব্যাংক লিমিটেড। আমরা এ ব্যাংকের মাধ্যমে শিল্প উদ্যোক্তা ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু বলেন, শুধু লাভের জন্য নয়, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এ ব্যাংক শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।