চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ক্রীড়া সংস্থাসহ ক্রীড়া সংগঠন গুলো নৌকার জন্য মাঠে নামছে

প্রকাশ: ২০১৮-১২-২৪ ০০:০৯:২৬ || আপডেট: ২০১৮-১২-২৪ ০০:০৯:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী একজন ক্রীড়া সংগঠক হিসেবে তার জয় নিশ্চিত করতে মাঠে নামছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন ক্লাব সংগঠন। গতকাল ক্লাব সংগঠনগুলোর এক সমন্বয় সভা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক সামশুল আলম বাবু, নাজিম উদ্দিন পারভেজ, সদস্য নাছির উদ্দিন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক পুলক চৌধুরী, আবদুস সোবহান ফুটবল দলের যুগ্ম সম্পাদক মো. ইসহাক, ডায়মন্ড মার্শাল আর্ট’র সহ-সভাপতি মাসুদ রানা, ব্রাদার্স ইউনিয়নের সমন্বয়ক মো. ইকবাল প্রমুখ।

এতে বক্তারা একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়া সংগঠক হিসেবে আগামী ৩০ ডিসেম্বর সামশুল হক চৌধুরীর বিজয় নিশ্চিত করতে পাড়া-মহল্লায় গণসংযোগ করার সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *