চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নৌকার সমর্থনে মুক্তিযোদ্ধাদের গংসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২৪ ০০:২৭:২৪ || আপডেট: ২০১৮-১২-২৪ ০০:২৭:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় আ’লীগ মনোনীত মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরীর বিজয় নিশ্চিত করার জন্য গতকাল সর্বস্তরের মুক্তিযোদ্ধারা ধলঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এতে সর্বাগ্রে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী, সাবেক উপজেলা কমান্ডার রফিক আহমদ চেয়ারম্যান, তাজুর মুল্লুক চেয়ারম্যান, তপন দস্তিদার, মো. ইসহাক, সামশুল আলম চৌধুরী, দেবপ্রিয় বড়ুয়া, যুগল সরকার, রণজিৎ দাশ, সমর বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সমীর দে, তপন কান্তি বড়ুয়া, আবদুস সালাম, আবু তাহের, রশিদ আহমদ, প্রবাল বড়ুয়া, সরওয়ার আলম প্রমুখ।

এতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সরকার ক্ষমতায় ছিলেন বিধায় মুক্তিযোদ্ধারা অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছেন। তারা শেখ হাসিনার মনোনীত পটিয়া থেকে দু’দুবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *