চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পিইসিতে শীর্ষস্থান দখল করেছে শশাংকমালা

প্রকাশ: ২০১৮-১২-২৪ ২৩:৫৫:৫৩ || আপডেট: ২০১৮-১২-২৪ ২৩:৫৫:৫৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় পিইসিতে বিগত ১০ বছরের ইতিহাস ভঙ্গ করে শীর্ষস্থান দখল করে নিয়েছে শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবারই প্রথম শতভাগ পাশ ও ৭১ জন জিপিএ-৫ পেয়েছে এর শিক্ষার্থীরা। ফলে বিদ্যালয় এ ফলাফল নিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার জানান, বিগত ১০ বছরের মধ্যে শতভাগ পাশের পাশাপাশি ৭১ জন এক সাথে জিপিএ-৫ পাওয়ার রেকর্ড এবারই প্রথম। আমরা শিক্ষার্থীদেরকে বিশেষ নার্সিং’র মাধ্যমে পাঠদান করে আজকের এ সাফল্যের জন্য তৈরী করেছিলাম। তারা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার আন্তরিক প্রচেষ্ঠা বিশেষ করে পাঠদান ও পাঠ গ্রহণে আন্তরিক ছিল বিধায় এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি এ ফলাফলের জান্য সহকর্মী সকল শিক্ষক এবং শিক্ষার্থী সর্বপরি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পটিয়ায় সবচেয়ে প্রাচীণ বিদ্যাপীট এটি। এ বিদ্যাপীটের শিক্ষার্থীরা বরাবরই ভাল ফলাফল করে থাকে। তবে এবার আগের ফলাফলকে ছাড়িয়ে গেছে এবারের শিক্ষার্থীরা। আমরা আগামীতেও আরো ভাল ফলাফল করতে সকলের সহযোগিতা চাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিমল মিত্র বলেন, আমি এ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আজ খুবই গর্বিত। আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের সব সময় পড়ালেখার মান বৃদ্ধি সহ যাবতীয় বিষয়ে সহযোগিতা দিয়ে থাকি। এবারও দিয়েছি। আজ শিক্ষার্থীরা যে ফলাফল করেছে তা আমাদের এ প্রাচীণ বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তিনি আরো বলেন, এ বিদ্যালয় থেকে স্কাউটের শিক্ষার্থীরাও ভাল ফলাফল করেছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শাপলা কাব এ্যাওয়ার্ড গ্রহণ করে কৃতিত্বে স্বাক্ষর রেখেছে যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে। পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ বলেন, শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরাবরই ভাল করে থাকে। এবারও তারা অতীতের তুলনায় অধিক ভাল ফলাফল করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *