এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৪:৫৫:০৭ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৪:৫৫:০৭
শফিউল আলম.ফটিকছড়ি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্বাচনী এশতেহার ঘোষণা উপলক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময় ও ভূজপুর কাজিরহাট বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে, এক সংবাদ সম্মেলন আজ ২৪ ডিসেম্বর (সোমবার) মাইজভান্ডার গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলে অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন, ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী। এতে তিনি বলে,
গতকাল ২৩ ডিসেম্বর কাজিরহাট বাজারে স্থানীয় যুবলীগ নেতা মুরাদ ও সেকান্দরের নেতৃত্বে
৭০/৮০ জনের একটি দল নৌকায় ভোট মারো, মোমবাতি ঠেকাও, নজিবুল বসর মাইজভান্ডারীর নির্দেশ মোমবাতি কর নিরুদ্দেশ বলে শ্লোগান দিয়ে হামলা করেন,এতে গাড়ীর গ্লাস ভাংঙ্গা ও কর্মী সমর্থকের উপর হামলা চালানো হয়।
সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে আরো বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে নাম মাত্র নির্বাচনের নামে নাটক করে কি লাভ!
শান্তি সম্প্রতির পক্ষে আমরা কাজ করি।
ইসি ও প্রশাসন যদি সুষ্টু নির্বাচন প্রতুস্তুতি নাকি নাটক এর সঠিক সিন্ধান্তে প্রধান্য পাবে নির্বাচনের দিন।
স্বাধীনতা বিপক্ষের আবর্জনা গুলো আ"লীগে এসে স্বাধীনতার শক্তির পক্ষের দলকে কালেমা লাগাচ্ছে।
তিনি নিরপেক্ষ প্রশাসন চান।
এছাড়াও মোমবাতির ইশতেহার ঘোঘনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ মুহাম্মদ সাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মাষ্টার অাবুল হোসেন, এইএম মনজুর অানোয়ার অাজিজুর রহমান প্রমুখ।