রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ২১:১৪:৫৮ || আপডেট: ২০১৮-১২-২৪ ২১:১৪:৫৮
রফিকুল আলম:
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে উপজেলা ছাত্রলীগের এক মতবিনিময় সভা ফটিকছড়ি বিশ্ব বিদ্যালয় কলেজ হল রুমে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অথিথি ছিলেন, নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অথিথি ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এম শাহজাহান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, শাহ আলম সিকদার, পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু তালেব,তছলিম বিন জহুর,ইউপি চেয়ারম্যান আব্দুল কায়ুম,ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,ইউপি চেয়ারম্যান অহিদুল আলম,যুবলীগ নেতা মুজিবুর রহমান স্বপন,উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তাছবিন হাছান তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ, ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম সাউকি,সাদেক আলী শুভ,আসিফ,জিকু,পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু শোয়েব,সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন তুহিন প্রমূখ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন,আগামীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সাথে পরামর্শ করে কাজ করব। তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্যেশে বলেন,আমার এবং তোমাদের ঠিকানা নৌকা। এ নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনের। এ নৌকা জননেত্রী শেখ হাসিনার। আর আমরা সবাই নৌকার যাত্রী। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভা শেষে ছাত্রলীগের নেতৃবৃন্দরা প্রার্থীকে নিয়ে এক বিশাল মিছিল বের কওে; মিছিলটি বিভিন্ড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।