রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ২১:২০:০৭ || আপডেট: ২০১৮-১২-২৪ ২১:২০:০৭
রফিকুল আলম:
মুক্তিযোদ্ধা, সনাতনী ও বৌদ্ধ সম্প্রদায়ের সাথে পৃথক ভাবে মতবিনিময় করলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। গতকাল ২৪ ডিসেম্বর ফটিকছড়ির একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা গ্রুপ কমান্ডার সরোয়ার কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তাছাড়া সনাতনী ও বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় সভাপিত্ব করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। সভা দু’টিতে বিশেষ অতিথি ছিলেন,জেলা আৗযামীলীনতা মুহাম্মদ শাহ জাহান,শাহ আলম সিকদার,উপজেলা আৗয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ উদ দ্দৌলা, তছলিম বিন জহুর,ইউপি চেয়ারম্যান আব্দুল কায়ুম,ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,ইউপি চেয়ারম্যান এম অহিদুল আলম,মুজিবুল হক স্বপন, আবুল বশর, মুক্তিযোদ্ধা সামশুল আলম,মুক্তিযোদ্ধা জাগির হোসেন। আরো বক্তব্য রাখেন.বিটিএফ উপজেলা সভাপতি বেলাল উদ্দিন ,সাধারণ সম্পাদক আলমগীর আলম ,গৌতম সেবক বড়–য়া ও ধনঞ্জয় বড়–য়া রুভেল।
নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর ভান্ডারী উক্ত দুটি মতবিনিময় সভায় বলেন, বঙ্গবন্ধুর ডাকে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সময় রক্তে রঞ্জিত এ দেশের সকল সম্পদায়ের যারা শহীদ ও আহত হয়েছেন; সকলের রক্ত লাল। সকলের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ সকলের। দেশের শ্রেষ্ট সন্তান আজ মুক্তিযোদ্ধারা। তাদের স¤œান রক্ষা করতে হবে। দেশকে রক্তা করা ও সকলের দায়িত্ব। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা না আছে বলে দেশ আজ উন্নয়নে সমৃদ্ধ। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহব্বান জানান।