চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

ভোটারদের আস্থা ফেরাতেই সেনা মোতায়েন : সিইসি

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৪:১৬:১৯ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৪:১৬:১৯

বীর কন্ঠ ডেস্ক :

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে নির্বাচনী দায়িত্বে সেনা মোতায়েনের ফলে ভোটারদের মধ্যে আস্থা ফিরবে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার (২৪ডিসেম্বর) সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে চলমান ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ মক ভোটিং কার্যক্রম পরিদর্শণে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সেনাবাহিনী মোতায়েনের ফলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে। সেনাবাহিনী মোতায়েনের উদ্দেশ্যই হলো- ভোটারদের মনে আস্থা তৈরি করা।

সেনাবাহিনী সব ধরনের দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করে সিইসি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীর সামনে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণের প্রয়োজন, তখন তারা স্ব-উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সংযত করবে।

এগুলোর আইন আছে, ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবে। সব রাজনৈতিক দলের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়ে সিইসি বলেন, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। সহিংসতা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক-বিতর্ক, হাঙ্গামা পরিহার করে কেবল মাত্র নির্বাচনী প্রচারণার মাধ্যমে নির্বাচনে নিবদ্ধ থাকার জন্য অনুরোধ করি। এক্ষেত্রে সেনাবাহিনী এলে আরও সহায়তা হবে। আমি বিশ্বাস করি, অপ্রীতিকর সব কিছু এখন থেকেই নিয়ন্ত্রণ হবে।

ইভিএম নিয়ে সন্দেহকারীদের ট্রেনিংয়ে আসার আহ্বান সিইসির

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারাই। তাদেরকে সহযোগিতা করতে সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত চৌকষ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ইভিএমের প্রশিক্ষণ সম্পর্কে সিইসি বলেন, প্রত্যেকেই সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছেন। ৬টি আসনের প্রতিটি কেন্দ্রেই ইভিএমে ভোট নেয়া হবে।সিইসি বলেন, প্রশিক্ষণ নেয়ার পর প্রত্যেকেই এখন জানেন, কিভাবে ইভিএমে ভোট নিতে হয়।নূরুল হুদা বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ছিল। সেই সন্দেহ গুরুত্ব দিতে গিয়েই ইসি সীমিত সংখ্যায় মাত্র ৬টি আসনে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। এখনও যারা ইভিএম নিয়ে সন্দেহ পোষণ করেন তাদেরকে বলি, আপনারা ৬টি আসনে চলমান প্রশিক্ষণে আসুন। সব কিছু ভালোভাবে জানুন, বুঝুন।

ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি আইনশৃঙ্খলার ব্যাপার

২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার অনুমতি প্রসঙ্গে সিইসি বলেন, এ বিষয়ে আমি এখনও ডিএমপি’র কমিশনারের সঙ্গে কথা বলিনি। এখান থেকে ফিরে আমি কথা বলবো। এগুলো তো আইন-শৃঙ্খলার বিষয়। ডিএমপি এসব ভালো ভাবে বোঝে। আমরা এগুলো তেমনভাবে জানি না। জনসভা ঘিরে কোনো থ্রেট আছে কিনা, কোন আশঙ্খা আছে কিনা আমি তা আলাপ করে দেখবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *