চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

মোববাতি প্রতীকের গাড়ী বহরে হামলা :অাহত ৭

প্রকাশ: ২০১৮-১২-২৪ ০০:০৩:৪৬ || আপডেট: ২০১৮-১২-২৪ ০০:০৩:৪৬

শফিউল আলম.ফটিকছড়ি : ফটিকছড়িতে বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারীর প্রচারণার গাড়ী বহরে নৌকার সমর্থকেরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন। অাজ রোববার (২৩ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ভূজপুরের কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, আজ পূর্ব ঘোষিত কাজিরহাট বাজারে পথসভা করার জন্য দিনক্ষণ ধার্য্য ছিল, এতে পথ সভার করার লক্ষে প্রার্থীর গাড়ীবহর নিয়ে বাজারে প্রবেশ করলে স্থানীয়, মামুন, মুরাদ, সেলিম জাহাংগীর টিপু, রাউজান ও মিল্লাতের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়েছে বলে জানান, মোমবাতির মূখপাত্র। এতে প্রার্থীর প্রচারণার কাজে ব্যবহৃত গাড়ীর গ্লাস ভেঙ্গে যায় অনেকটা।

এতে অন্তত: ৭ ব্যক্তি অাহত হন, তারা হলেন, মোহসিন মোহন (৬২), আল আমিন (৩৩), মোঃশম্রাট(৩২), মোঃ রবিন হোসেন (২৮), আরিফুল ইসলাম(২৫), কবির হোসেন(২৪) ও মঈনুল ইসলাম(৩৪)। এদের মধ্যে ২/৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) চিকিৎসাধিন রয়েছে। পরে কাজিরহাট বাজারে প্রার্থীর পথসভার কথা থাকলেও তা না করে ফিরে অাসতে হয় প্রার্থীকে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ কিংবা মামলা হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *