চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ড. নদভীর নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৭:৫১:১৪ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৭:৫১:১৪

আলাউদ্দিন, বীর কন্ঠ: 

চট্টগ্রাম-১৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আজ ২৪ ডিসেম্বর (সোমবার)  ভোর রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান তেলী পুকুর পাড় এলাকায়  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে তেলীপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দেখে দৌঁড়ে এসে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানা পুলিশের এসআই বিকাশ রুদ্র।

ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *