চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

শুভ বড়দিন উপলক্ষ্যে : খাগড়াছড়ি সেনা জোনের অনুদান প্রদান 

প্রকাশ: ২০১৮-১২-২৪ ২১:২৪:১৯ || আপডেট: ২০১৮-১২-২৪ ২১:২৪:১৯

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

শুভ বড়দিন উপলক্ষ্যে খাগড়াছড়ি ইউনাইটেড পেন্টিকষ্টাল চার্চ অব বাংলাদেশকে অনুদান প্রদান করেছেন সেনা সদর জোনের জেডএসও মেজর মোঃ সোহেল আলম।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে চার্চের পক্ষ হতে অনুদান গ্রহণ করেন, সভাপতি প্রাঞ্জল চাকমা। বিশেষ একটি দিনে সেনাবাহিনী থেকে সহযোগীতা পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জোনের নিকট হতে আরো সহোযোগীতা কামনা করেন, অনুদান গ্রহন করতে আসা ব্যক্তিবর্গ।

এবিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি জানান, বাংলাদেশ সেনবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষত্যেও জোন সদর কর্তৃক এ ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *